উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের পাঁচ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের হিসাবে প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানিও বাড়ছে।

কোম্পানীগঞ্জের বাসিন্দা রহিমা বেগম বলেন, ঘরে কোমরসমান পানি। দুই দিন ধরে শুকনা খাবার খেয়ে আছেন তাঁরা।

জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকায় করে ত্রাণ পাঠানো হচ্ছে। মেডিকেল টিমও কাজ শুরু করেছে।

উদ্ধারকাজে স্বেচ্ছাসেবকেরা
আরও পড়ুননৌকায় করে পানিবন্দী মানুষকে উদ্ধার করছেন স্বেচ্ছাসেবকেরা