ভারতের আসাম রাজ্যে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২০টি জেলার পাঁচ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি অন্তত সাতটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের বড় অংশ পানিতে তলিয়ে গেছে।

বন বিভাগ জানিয়েছে, বন্য প্রাণী যাতে মহাসড়কে উঠে দুর্ঘটনার শিকার না হয়, সে জন্য যান চলাচলে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর আগামী তিন দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

কোম্পানীগঞ্জে পানিবন্দী পরিবারের নৌকায় করে আশ্রয়কেন্দ্রে যাত্রা
আরও পড়ুনসিলেটে আবার বন্যা, আশ্রয়কেন্দ্রে ৩০ হাজার মানুষ