সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আজ দুপুরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা মাঠে নির্মাণকাজের জন্য রাখা কয়েকটি অস্থায়ী কাঠামো সরিয়ে দেন।
শিক্ষার্থীরা বলছেন, মাঠের একটি অংশ দীর্ঘদিন ধরে কৃষি গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। সচিবালয় নির্মাণ হলে সেই জমি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীদের তিন দাবি
গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পের নকশা চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি দাবি করেন।
নগর পরিকল্পনাবিদেরা বলছেন, এত বড় প্রকল্পের আগে যানজট ও পরিবেশের ওপর প্রভাব যাচাই করা জরুরি। অন্যথায় নতুন এলাকায়ও পুরোনো সমস্যা দেখা দিতে পারে।
গবেষণামাঠের সীমানা অক্ষত রাখা
নির্মাণকাজের আগে পরিবেশগত সমীক্ষা প্রকাশ
সিদ্ধান্তের আগে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা




