ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৬ জন রোগী, যাঁদের অর্ধেকের বেশি ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১২ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর মাসেই মারা গেছেন ১০৪ জন।
কীটতত্ত্ববিদেরা বলছেন, থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন বেড়েছে। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ উচ্চ থাকতে পারে।
চিকিৎসকেরা জ্বর হলে দেরি না করে পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখারও আহ্বান জানানো হয়েছে।
জ্বর হলে প্রথম দিনেই এনএস১ পরীক্ষা করান
প্রচুর তরল খাবার খান
চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক খাবেন না




