রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মুঠোফোন ছিনতাই চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, চক্রটি মোটরসাইকেলে চলাফেরা করে পথচারী ও রিকশাযাত্রীদের হাত থেকে ফোন ছিনিয়ে নিত। পরে যন্ত্রাংশ খুলে পুরোনো ফোনের বাজারে বিক্রি করত।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।
উদ্ধার হওয়া ফোনের প্রকৃত মালিকদের থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।




