চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে একটি ট্রাক থেকে প্রায় ৮০০ কেজি ইলিশ জব্দ করেছে পুলিশ। আজ ভোরে শহরের বাবুরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ট্রাকটিতে সবজির বস্তার নিচে বরফ দেওয়া ককশিটের বাক্সে ইলিশগুলো রাখা ছিল। নিষেধাজ্ঞার সময়ে মাছগুলো ঢাকার একটি আড়তে নেওয়া হচ্ছিল।

জব্দ করা মাছ জেলা প্রশাসনের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে মামলা হয়েছে।

শুধু নদীতে নয়, সড়কপথেও ইলিশ পাচার ঠেকাতে আমরা কঠোর অবস্থানে।—জেলা মৎস্য কর্মকর্তা

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও সড়কপথে একযোগে নজরদারি বাড়ানো হয়েছে।

বড়স্টেশন মাছঘাটে ইলিশ বেচাকেনা
আরও পড়ুননিষেধাজ্ঞার আগে চাঁদপুরের মাছঘাটে ইলিশের হাট