সরষে ইলিশ বাঙালির রসনায় এক অনন্য পদ। ঠিকঠাক সরষেবাটা আর টাটকা ইলিশ হলে এর স্বাদ হয় অতুলনীয়।

প্রথমে মাছের টুকরাগুলো লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। সরষেবাটার সঙ্গে সামান্য পানি, লবণ ও কাঁচা মরিচ মিশিয়ে নিন।

উপকরণ

কড়াইয়ে সরিষার তেল গরম করে কালিজিরা ফোড়ন দিন। এরপর সরষের মিশ্রণ দিয়ে মাছের টুকরা সাজিয়ে ঢেকে দিন।

মৃদু আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। নামানোর আগে ওপরে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিন।

  • ইলিশ মাছ ৬ টুকরা

  • সরষেবাটা ৩ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ৬-৭টি

  • সরিষার তেল ৪ টেবিল চামচ

  • হলুদ ও লবণ পরিমাণমতো

নিষেধাজ্ঞার সময়ে অভিযানে জব্দ করা ইলিশ
আরও পড়ুনঅভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক