রাজধানীর নয়াপল্টনে আজ বিকেলে সমাবেশ করেছে বিরোধী জোট। সমাবেশ থেকে নির্বাচনকালীন সরকারব্যবস্থা, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ তিন দফা দাবি জানানো হয়।

জোটের নেতারা বলেন, দাবি মানা না হলে আগামী মাস থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। তবে কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে বলে আশ্বাস দেন তাঁরা।

সমাবেশ ঘিরে আশপাশের সড়কে যানচলাচল সীমিত ছিল। এতে দুপুর থেকে বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়।

পুলিশ জানিয়েছে, সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুরোনো বাণিজ্য মেলার মাঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
আরও পড়ুনশেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন