ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলার দায়ে চারটি কারখানাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল দিনভর এ অভিযান চলে।

অভিযানে দেখা যায়, কারখানাগুলোর বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থাকলেও তা চালু রাখা হয় না। খরচ বাঁচাতে রাতে সরাসরি নদীতে বর্জ্য ছাড়া হয়।

অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, দুই সপ্তাহের মধ্যে ইটিপি চালু না করলে কারখানাগুলোর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

নদী রক্ষা আন্দোলনের কর্মীরা বলছেন, জরিমানার পাশাপাশি নিয়মিত তদারকি না থাকলে কিছুদিন পর আবার আগের অবস্থা ফিরে আসবে।

পুরোনো বাণিজ্য মেলার মাঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
আরও পড়ুনশেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন