আমি রাজধানীর মিরপুরের একটি এলাকায় থাকি। সামান্য বৃষ্টি হলেই আমাদের সড়কে হাঁটুপানি জমে যায়, যা নামতে সময় লাগে কয়েক ঘণ্টা।

নালাগুলো ময়লায় বন্ধ হয়ে আছে। কয়েকবার সিটি করপোরেশনে অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শিশুদের স্কুলে যেতে, বয়স্কদের হাসপাতালে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়।

কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বর্ষা শুরুর আগেই নালা পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিন। — একজন ভুক্তভোগী, মিরপুর, ঢাকা

বৃষ্টির মধ্যে ছাতা মাথায় পথচারী
আরও পড়ুনহঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানী