সড়ক দুর্ঘটনা নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি লেখায় কঠোর আইন প্রয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। এর সঙ্গে আমি একমত, তবে কিছু বিষয় যোগ করা প্রয়োজন মনে করি।
আমাদের দেশে অনেক চালক দিনে ১৪-১৫ ঘণ্টা গাড়ি চালান। ক্লান্ত চালকের হাতে স্টিয়ারিং থাকলে আইনের ভয় দুর্ঘটনা ঠেকাতে পারে না।
বিজ্ঞাপন
চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা, নিয়োগপত্র ও বিশ্রামের জায়গা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা অনেকটা কমবে।
সড়ক নিরাপত্তা একটি সামগ্রিক বিষয়। মালিক, শ্রমিক, যাত্রী ও প্রশাসন—সবার দায়িত্বশীল আচরণ ছাড়া এ সমস্যার সমাধান হবে না।


