রাজশাহীর বাঘা উপজেলায় আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার নির্মাণ করা হয়েছে। নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় এখানে আম অন্তত দুই মাস তাজা রাখা যাবে।

উদ্যোক্তারা জানান, মৌসুমের শুরুতে দাম কম থাকায় চাষিরা লোকসানে পড়েন। হিমাগারে আম রেখে পরে বিক্রি করলে তাঁরা ন্যায্য দাম পাবেন।

স্থানীয় আমচাষি মোজাম্মেল হক বলেন, এ সুবিধা আগে থাকলে অনেক আম নষ্ট হতো না।

কৃষি বিপণন অধিদপ্তর বলছে, সফল হলে অন্যান্য আম উৎপাদনকারী জেলায়ও এমন হিমাগার নির্মাণে সহায়তা দেওয়া হবে।

নিষেধাজ্ঞার সময়ে অভিযানে জব্দ করা ইলিশ
আরও পড়ুনঅভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক