পুরান ঢাকার এক বনেদি পরিবারের তিন প্রজন্মের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র। গতকাল লালবাগে মহরতের মধ্য দিয়ে এর শুটিং শুরু হয়েছে।
নির্মাতা জানান, ছবির ৭০ শতাংশ দৃশ্য ধারণ করা হবে পুরান ঢাকার বিভিন্ন গলি ও পুরোনো বাড়িতে।
বিজ্ঞাপন
ছবিতে অভিনয় করছেন চলচ্চিত্র ও মঞ্চের একাধিক পরিচিত মুখ।
আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।




