সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। অনলাইনে আবেদন নেওয়া হবে নভেম্বরের মাঝামাঝি থেকে।
ভর্তি কমিটি জানিয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন ইউনিটের পরীক্ষা হবে আলাদা দিনে।
বিজ্ঞাপন
প্রার্থীরা আবেদনের সময় পছন্দের পরীক্ষাকেন্দ্র বেছে নিতে পারবেন। এতে দূরদূরান্তে যাতায়াতের ভোগান্তি কমবে।
পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া হলো।
আবেদন শুরু: ১৫ নভেম্বর
আবেদন শেষ: ৫ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট: ১৫ জানুয়ারি
মানবিক ইউনিট: ২২ জানুয়ারি
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৯ জানুয়ারি




