টরন্টোতে পড়তে এসেছি দুই মাস হলো। গত রাতে জানালা খুলে দেখি, চারদিক সাদা। জীবনে প্রথম তুষারপাত দেখলাম।
বাইরে বেরিয়ে হাত বাড়িয়ে তুষার ধরতে গিয়ে মনে হলো, ছোটবেলায় গল্পের বইয়ে পড়া দৃশ্য যেন সত্যি হয়ে গেছে।
বিজ্ঞাপন
তবে আনন্দের পাশাপাশি দুশ্চিন্তাও আছে। সামনে মাইনাস ২০ ডিগ্রির শীত, তার জন্য ভারী জ্যাকেট আর বুট কিনতে হবে।
সিনিয়র বাংলাদেশি শিক্ষার্থীরা পরামর্শ দিয়েছেন, পুরোনো জিনিসের দোকান থেকে কম দামে শীতের পোশাক কেনা যায়।




