জাপান সরকারের বৃত্তি নিয়ে দেশটিতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বৃত্তির আওতায় টিউশন ফি, মাসিক ভাতা এবং যাতায়াতের বিমান ভাড়া দেওয়া হবে।
বিজ্ঞাপন
আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতকে ভালো ফল থাকতে হবে। জাপানি ভাষা জানা বাধ্যতামূলক নয়।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে ঢাকায় জাপান দূতাবাসের ওয়েবসাইটে।




