প্রশ্ন: নতুন নাটকে আপনার চরিত্রটি নিয়ে বলুন। উত্তর: একজন নারী শ্রমিকের চরিত্র। তাঁর জীবনের লড়াই আমাকে অনেক কিছু নতুন করে ভাবতে শিখিয়েছে।
প্রশ্ন: টেলিভিশন বা ওটিটিতে কম দেখা যায় কেন? উত্তর: মঞ্চেই আমি সবচেয়ে স্বচ্ছন্দ। দর্শকের সামনে সরাসরি অভিনয়ের আনন্দ অন্য কোথাও পাই না।
বিজ্ঞাপন
প্রশ্ন: তরুণদের মঞ্চে আগ্রহ কেমন দেখছেন? উত্তর: আগ্রহ আছে, কিন্তু মঞ্চে আয় কম বলে অনেকে টিকতে পারেন না।
প্রশ্ন: মঞ্চ আপনাকে কী দিয়েছে? উত্তর: মঞ্চ আমাকে মানুষ হতে শিখিয়েছে। শৃঙ্খলা, ধৈর্য আর অন্যের কথা শোনা—সবই মঞ্চ থেকে শেখা।
