শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো লোকগানের আসর। এতে গান করেছেন তিন প্রজন্মের শিল্পী।

অনুষ্ঠানে লালন, হাসন রাজা ও রাধারমণের গানের পাশাপাশি তরুণ শিল্পীরা পরিবেশন করেন নিজেদের লেখা নতুন লোকগান।

আয়োজকেরা জানান, লোকসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতি মাসে এমন আয়োজন করা হবে।

মিলনায়তন ছিল দর্শকে পরিপূর্ণ।

গানের ভিডিওর একটি দৃশ্য
আরও পড়ুনলোকগানের নতুন রূপ: তরুণ ব্যান্ডের নতুন গান