ব্যায়ামের জন্য জিমে যাওয়ার সময় বা সামর্থ্য সবার থাকে না। তবে প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটলেই শরীর ও মনের জন্য বড় উপকার মেলে।
চিকিৎসকেরা বলছেন, নিয়মিত হাঁটা রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃদ্রোগের ঝুঁকিও কমে।
বিজ্ঞাপন
হাঁটা মানসিক চাপ কমায় এবং ঘুমের মান উন্নত করে। সকালে রোদে হাঁটলে ভিটামিন ডি-ও পাওয়া যায়।
শুরুতে ১০ মিনিট দিয়ে শুরু করে ধীরে ধীরে সময় বাড়ান। আরামদায়ক জুতা পরুন এবং পর্যাপ্ত পানি পান করুন।



