ব্যস্ত জীবনে পরিবারের মানুষের সঙ্গে মন খুলে কথা বলার সময় কমে যাচ্ছে। এতে ছোট ছোট ভুল–বোঝাবুঝি জমে বড় দূরত্ব তৈরি করে।

মনোবিদেরা বলছেন, কথা বলার পাশাপাশি মনোযোগ দিয়ে শোনার অভ্যাস জরুরি। অন্যজন কথা শেষ করার আগেই উত্তর দেওয়ার প্রবণতা এড়িয়ে চলুন।

দিনে অন্তত কিছুটা সময় মুঠোফোন দূরে রেখে পরিবারের সঙ্গে কাটান।

ভালো শ্রোতা হওয়া মানে শুধু চুপ থাকা নয়, অন্যজনকে বোঝার চেষ্টা করা।

মতের অমিল হলে দোষারোপ না করে নিজের অনুভূতি প্রকাশ করুন।