দেশের বেসরকারি খাতে চাকরির বিজ্ঞাপন গত তিন মাসে আগের প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। একটি অনলাইন চাকরির পোর্টালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে সফটওয়্যার উন্নয়ন, ডেটা বিশ্লেষণ ও ডিজিটাল বিপণনে।

মানবসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, প্রার্থীদের মধ্যে যোগাযোগদক্ষতা ও সমস্যা সমাধানের দক্ষতার ঘাটতি রয়ে গেছে।

নিয়োগদাতারা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালুর আগ্রহ দেখিয়েছেন।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে কমিটির সুপারিশ জমা
আরও পড়ুনসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে কমিটির সুপারিশ জমা