প্রশ্ন: জীবনবৃত্তান্তে প্রার্থীরা সাধারণত কী ভুল করেন? উত্তর: অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে পাতা ভরান। নিয়োগকর্তা গড়ে ১০ সেকেন্ড সময় দেন, তাই গুরুত্বপূর্ণ তথ্য শুরুতেই রাখুন।

প্রশ্ন: নতুনদের অভিজ্ঞতা না থাকলে কী লিখবেন? উত্তর: ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবী কাজ বা ক্লাবের অভিজ্ঞতাও মূল্যবান। সেখানে আপনি কী শিখেছেন, তা লিখুন।

প্রশ্ন: সাক্ষাৎকারে কী দেখা হয়? উত্তর: আত্মবিশ্বাস, শেখার আগ্রহ আর সততা। না জানলে স্বীকার করাই ভালো।

প্রশ্ন: শেষ পরামর্শ? উত্তর: প্রতিটি পদের জন্য জীবনবৃত্তান্ত একটু করে বদলে নিন।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ১,২০০ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি
আরও পড়ুনরাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ১,২০০ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি