রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সীমান্ত দিয়ে আমদানি কমে যাওয়ায় সরবরাহে টান পড়েছে।
তবে শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করায় ফুলকপি, বাঁধাকপি ও মুলার দাম কিছুটা কমেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে অযৌক্তিক দাম বাড়ানো ঠেকাতে অভিযান চলবে।
দেশি পেঁয়াজ: ১১০–১২০ টাকা কেজি
আমদানি করা পেঁয়াজ: ৯০–১০০ টাকা কেজি
আলু: ৫৫–৬০ টাকা কেজি
ফুলকপি: প্রতিটি ৪০–৫০ টাকা




