জাতীয় টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে চমক দেখিয়ে ফাইনালে উঠেছে রাজশাহীর ১৫ বছর বয়সী এক কিশোরী। সেমিফাইনালে সে তিন সেটের লড়াইয়ে হারিয়েছে দ্বিতীয় বাছাইকে।
প্রথম সেট হেরে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সে। ম্যাচ শেষে দর্শকেরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
তার কোচ জানান, চার বছর ধরে স্কুলের পর প্রতিদিন তিন ঘণ্টা অনুশীলন করে সে।
ফাইনালে তার প্রতিপক্ষ টানা তিনবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই।
