স্প্যানিশ লিগে খেলোয়াড় নিবন্ধনের নিয়ম ভাঙার দায়ে বার্সেলোনাকে জরিমানা করেছে লিগ কর্তৃপক্ষ। তবে ক্লাবটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
লিগের শৃঙ্খলা কমিটি জানায়, দলবদলের সময়সীমা শেষ হওয়ার পর এক খেলোয়াড়ের নিবন্ধনের কাগজ জমা দেওয়া হয়েছিল। এতে নিয়মের লঙ্ঘন হয়েছে।
বিজ্ঞাপন
ক্লাবের এক কর্মকর্তা বলেন, কাগজ সময়মতোই অনলাইনে জমা দেওয়া হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে তা দেরিতে নথিভুক্ত হয়েছে।
আপিলের রায় না আসা পর্যন্ত খেলোয়াড়টি ম্যাচ খেলতে পারবেন বলে জানানো হয়েছে।




