আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সৌদি সরকারের কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করতে পারবেন।
বিজ্ঞাপন
নিবন্ধনের সময় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে। হজ প্যাকেজের মূল্য শিগগিরই ঘোষণা করা হবে।
প্রতারণা এড়াতে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধনের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।


