সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে। এবার সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমায় রং–তুলির শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারে চলছে সাজসজ্জার কাজ।
বিজ্ঞাপন
পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীও বাড়তি নিরাপত্তা দেবে।
পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

