আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছে প্রধান দল। তবে বৈঠকে চূড়ান্ত সমঝোতা হয়নি।
বৈঠক সূত্র জানায়, শরিক দলগুলো অন্তত ৪০টি আসন দাবি করেছে। প্রধান দল জরিপের ফল দেখিয়ে ২৫টির বেশি আসন ছাড়তে আগ্রহী নয়।
বিজ্ঞাপন
শরিক একটি দলের সাধারণ সম্পাদক বলেন, আলোচনা ইতিবাচক পরিবেশে হয়েছে। আগামী সপ্তাহে আবার বসার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আসন বণ্টন নিয়ে টানাপোড়েন দীর্ঘ হলে মাঠপর্যায়ের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে।




