বিশ্বের বিভিন্ন শহরকে পেছনে ফেলে ‘যানজটে বসে থাকা’ প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মতো সোনা জিতেছে ঢাকা।
প্রতিযোগিতার বিচারকেরা জানান, ঢাকার নাগরিকেরা গড়ে প্রতিদিন আড়াই ঘণ্টা যানজটে বসে থেকেও হাসিমুখে অফিসে পৌঁছান, যা বিশ্বরেকর্ড।
বিজ্ঞাপন
পুরস্কার গ্রহণ করতে অবশ্য ঢাকার প্রতিনিধি সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি। তিনি তখনো মহাখালী ফ্লাইওভারের নিচে আটকে ছিলেন।
প্রতিযোগিতার আয়োজকেরা জানিয়েছেন, আগামী বছর থেকে ঢাকাকে বিচারকের আসনে বসানো হবে।


