পাকিস্তানে বিদ্যুতের দাম ও কর বাড়ানোর প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। করাচি, লাহোর ও পেশোয়ারের প্রধান বাজারগুলো দিনভর বন্ধ ছিল।
ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, গত এক বছরে বিদ্যুতের দাম কয়েক দফা বেড়েছে। এতে ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে পারছেন না।
বিজ্ঞাপন
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে ভর্তুকি কমাতে হচ্ছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ সহায়তার কথা ভাবা হচ্ছে।
দাবি মানা না হলে আগামী সপ্তাহে আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
