দেশের ফ্রিল্যান্সাররা বিদেশি গ্রাহকের কাছ থেকে পারিশ্রমিক আনতে নানা জটিলতায় পড়ছেন। জনপ্রিয় কিছু অনলাইন লেনদেন মাধ্যম দেশে চালু না থাকাই এর বড় কারণ।

একজন গ্রাফিক ডিজাইনার জানান, এক মাসের পারিশ্রমিক হাতে পেতে তাঁর দুই সপ্তাহ সময় লেগেছে, আর মাঝপথে বাড়তি মাশুল দিতে হয়েছে।

ফ্রিল্যান্সারদের সংগঠন বলছে, সরকারি স্বীকৃতি ও সহজ লেনদেনব্যবস্থা নিশ্চিত হলে এ খাত থেকে আয় অনেক বাড়বে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ হিসাব খোলার নিয়ম সহজ করার কাজ চলছে।