দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে রাজধানীতে চার্জিং স্টেশনের সংখ্যাও বাড়ছে।
বর্তমানে ঢাকায় ২০টির মতো পাবলিক চার্জিং স্টেশন রয়েছে। আগামী এক বছরে আরও ৫০টি স্টেশন বসানোর পরিকল্পনা নিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, আমদানি শুল্ক কমানো ও চার্জিং অবকাঠামো বাড়ানো গেলে বৈদ্যুতিক গাড়ি আরও জনপ্রিয় হবে।
তবে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন তাঁরা।
