ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা সামনে রেখে এখন থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রকাশকেরা। বাংলাবাজারের ছাপাখানাগুলোতে চলছে নতুন বই ছাপার কাজ।

প্রকাশকেরা জানান, এবার কাগজ ও কালির দাম বেড়েছে। ফলে বইয়ের মূল্য কিছুটা বাড়তে পারে।

তরুণ লেখকদের বই প্রকাশে এবার বেশ কয়েকটি প্রকাশনী বিশেষ উদ্যোগ নিয়েছে।

বাংলা একাডেমি জানিয়েছে, মেলার স্টল বরাদ্দের আবেদন নেওয়া হবে ডিসেম্বরে।